May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি: আখতার

ডেস্ক রিপোর্টঃ

আগামী নির্বাচনে আওয়ামী লীগের কেউ যেন অংশ নিতে না পারে তা নিশ্চিত করতে হবে। জাতীয় পার্টি (জাপা) মানে আওয়ামী লীগ। জাপার ভোটে  অংশ নেওয়া মানে আওয়ামী লীগের অংশ নেওয়া। এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেন।

রোববার (২৬ অক্টোবর) ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউটে গণঅধিকার পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

তিনি বলেন, আওয়ামী লীগকে ফ্যাসিবাদ বানিয়েছে জাতীয় পার্টি। জাপার নেতাদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে হবে।

তিনি আরও বলেন, জুলাই সনদের পরিপূর্ণ বাস্তবায়ন করতে হবে। কারো দলীয় স্বার্থে জুলাই সনদের আইনি ভিত্তি না দেয়া গেলে তাদের সঙ্গে কথা বলতে হবে।

আখতার হোসেন বলেন, গণঅধিকার পরিষদ, ছাত্র অধিকার পরিষদ সবাই যে কঠিন মুহূর্তটা আমরা পারছিলাম, এখানে অনেকেই আমার সহযোদ্ধারা আছেন, যাদের সঙ্গে আমি একসঙ্গে জেল খেটেছি, অনেক সহযোদ্ধাই আছেন যাদের সঙ্গে একসাথে রাজপথে মিছিল দিয়েছি। স্লোগান ধরেছি। আমি আক্রান্ত হলে পরে সারা দেশের বিভিন্ন জায়গা থেকে আজকে যারা এখানে উপস্থিত হয়েছেন, তারা অনেকেই সেই মিছিলে অংশ নিয়েছেন। আমি গণঅধিকার পরিষদের সঙ্গে সেই উত্তাল সময়ের দিনগুলো অনুভব করি। সেই দিনগুলোকে আমার জীবনের একটা গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে দেখে যাব আজীবন।

এনসিপির এই নেতা বলেন, বাংলাদেশ এই সময়টাতে একটা ক্রান্তিকালীন সময় অতিক্রম করছে। বাংলাদেশের রাষ্ট্রকাঠামোতে পরিবর্তন আসবে। একটা গণতান্ত্রিক ব্যবস্থা তৈরি হবে, জবাবদিহিতা থাকবে, আইনের শাসন থাকবে, বাংলাদেশের ক্ষমতার ভারসাম্য থাকবে। সেই বিষয়গুলোকে ধারণ করে আমরা জাতীয় ঐকমত্য কমিশনের রাজনৈতিক দলগুলো একত্রিত হয়েছি। অনেকগুলো মৌলিক পরিবর্তনের বিষয়ে একমত হয়েছি। জুলাই সনদের আইনে দেওয়ার ব্যাপারে আমরা একমত হয়েছি। তারপর এখন পর্যন্ত সেই জায়গাটিকে আমরা সুনিশ্চিত করতে পারিনি।

Viewed 4100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!