বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক পুলিশ কনস্টেবলের মৃত্যু
রুহুল আমিন শাহিন, জেলা প্রতিনিধ বগুড়া: বগুড়ার শেরপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হানুল ইসলাম রানা (৩২) নামের এক পুলিশ কনস্টেবলের মৃত্যু হয়েছে। শনিবার (২৫ অক্টোবর) দুপুর ১২টার দিকে উপজেলার গাড়ীদহ ইউনিয়নের হাপুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রায়হানুল ইসলাম মৃত শাহ্ আনোয়ার হোসেনের ছেলে। তিনি সর্বশেষ জয়পুরহাটের কালাই থানায় কর্মরত ছিলেন।আজ শনিবারই ঢাকার নৌপুলিশে যোগদানের কথা ছিল তার।
পারিবারিক সূত্রে জানা যায়, শনিবার দুপুরে তিনি নিজ বাড়িতে বৈদ্যুতিক সরঞ্জাম নিয়ে কাজ করার সময় হঠাৎ বিদ্যুৎস্পৃষ্ট হন। পরিবারের লোকজন দ্রুত তাকে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুদ্দিন জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ (শজিমেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি ইউডি মামলা রুজু করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
Viewed 6200 times


