May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি আরও ৪৬৮

জাতীয় ডেস্ক রিপোর্টঃ ডেঙ্গু জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৬৮ জন রোগী। বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় তারা ভর্তি হন।

 

এ বছর হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৩ হাজার ৬৩৮ জনে। তবে ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে কারও মৃতু্য হয়নি। ডেঙ্গুতে এ বছর এখন পর্যন্ত ২৫৯ জনের মৃত্যু হয়েছে।

 

শুক্রবার (২৪ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গুবিষয়ক এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীর মধ্যে বরিশাল বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৭৪ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৮৭ জন, ঢাকা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১০৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশনের ১১১ জন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের ৪৭ জন, খুলনা বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ১৩ জন, ময়মনসিংহ বিভাগে (সিটি করপোরেশনের বাইরে) ৩৩ জন রয়েছেন।

Viewed 4450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!