May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

কারাগারে বুয়েট শিক্ষার্থী শ্রীশান্ত

ডেস্ক রিপোর্ট : ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে সাইবার সুরক্ষা অধ্যাদেশের মামলায় বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। বুধবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এহসানুল ইসলাম এ আদেশ দেন। এদিন পুলিশের পক্ষ থেকে তাকে আদালতে হাজির করে কারাগারে পাঠানোর আবেদন করা হয়। এর আগে মঙ্গলবার মধ্যরাতে বুয়েটের ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায়কে আটক করে পুলিশ।

আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আদালতে জামিন প্রার্থনা করেন। আর রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি নিয়ে আদালত শ্রীশান্তকে কারাগারে পাঠানোর আদেশ দেন। একই সঙ্গে মামলার তদন্ত কর্মকর্তার উপস্থিতিতে বৃহস্পতিবার (আজ) জামিন শুনানির দিন ধার্য করেন।

আসামিপক্ষের আইনজীবী সাইফুল ইসলাম শুনানিতে বলেন, ‘সাইবার সুরক্ষা অধ্যাদেশে তার (শ্রীশান্ত) বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। এটা জামিনযোগ্য অপরাধ। অভিযোগটি পুরোটাই ধারণার ভিত্তিতে। অনেক সময় মব ক্রিয়েট করে এরকম অভিযোগ আনা হয়।’

রাষ্ট্রপক্ষ থেকে জামিনের বিরোধিতা করে শামসুদ্দোহা সুমন বলেন, ‘আসামি সরাসরি ইসকনের সদস্য। ধর্মপ্রাণ মুসলিম মনে আঘাত দিয়ে পোস্ট করেছে। তার বিরুদ্ধে বুয়েটে আন্দোলন হয়েছে। জামিনের বিরোধিতা করছি।’

এর আগে মঙ্গলবার মধ্যরাতে ছাত্রী হয়রানি ও ধর্ষণের অভিযোগ এনে শ্রীশান্তের গ্রেফতার ও শাস্তি দাবি জানিয়ে বুয়েট শিক্ষার্থীরা ব্যাপক বিক্ষোভ করেন। বিক্ষোভের মুখে পুলিশ শ্রীশান্তকে আটক করে। পরে তাকে সাইবার নিরাপত্তা সুরক্ষা অধ্যাদেশের অধীন করা মামলায় গ্রেফতার দেখানো হয়। বুয়েটের নিরাপত্তাকর্মী মো. আফগান হোসেন চকবাজার থানায় ধর্ম অবমাননার অভিযোগে মামলাটি করেন।

অভিযোগে বলা হয়, বুয়েটের আহসান উল্লাহ হলে অবস্থান করে ছদ্মনাম ব্যবহার করে মুসলিম নারী ও ইসলাম ধর্ম নিয়ে এ বছরের ৮ জুন থেকে ৭ সেপ্টেম্বর বিভিন্ন পোস্ট দেওয়া হয়। সেখানে অশ্লীল, কুরুচিপূর্ণ, ধর্মীয় বিদ্বেষপূর্ণ বক্তব্য জুড়ে দেওয়া হয়। দীর্ঘদিন চেষ্টার পর ছদ্মনামের প্রকৃত আসামি শ্রীশান্ত রায়কে শনাক্ত করা হয়। এতে আরও বলা হয়, মুসলিম নারী সংক্রান্ত অশ্লীল মন্তব্য, ধর্মীয় ঘৃণা ও বিদ্বেষমূলক মন্তব্য বুয়েটের অন্যান্য শিক্ষার্থী ও ধর্মপ্রাণ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেছে।

সাময়িকভাবে ছাত্রত্ব বাতিল : শিক্ষার্থীদের দাবির মুখে মঙ্গলবার রাতেই বুয়েটের ছাত্রকল্যাণ পরিদপ্তরের পরিচালক অধ্যাপক ড. একেএম মাসুদ লিখিত বিজ্ঞপ্তিতে শ্রীশান্ত রায়কে সাময়িক বহিষ্কারাদেশ জারি করেন। এতে বলা হয়, ‘সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, এই বিশ্ববিদ্যালয়ের ইইই বিভাগের ২১ ব্যাচের শিক্ষার্থী শ্রীশান্ত রায় (আইডি-২১০৬১৬৯)-এর ছাত্রত্ব সাময়িকভাবে বাতিল করা হলো।

Viewed 4050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!