August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

আন্তর্জাতিক মিডিয়া ব্যক্তিত্ব বগুড়ার কৃতি সন্তান ফারুখ ফয়সল আর নেই

স্টাফ রিপোর্টারঃ বগুড়ার শহীদ সাংবাদিক মহসিন আলী দেওয়ানের পুত্র, বিশ্বব্যাপী জনপ্রিয় টাইম ম্যাগাজিনের সাউথ এশিয়ান প্রতিনিধি, মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক বিশিষ্ট সাংবাদিক ফারুখ ফয়সল আর নেই।

 

দূরারোগ্য ক্যানসারে আক্রান্ত হয়ে শুক্রবার (১৭ অক্টোবর) সকালে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন ( ইন্নানিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)

 

ঢাকার ধানমন্ডি সাত নম্বর সড়কের মসজিদে জুময়া’র নামাজের পর তাঁর জানাজার নামাজ অনুষ্ঠিত হয়েছে । বাদ এশা বগুড়ার সেউজগাড়ী পালপাড়ায় এবং এরপর মরহুমের নানা বাড়ি বগুড়ার আদমদীঘি উপজেলার নশরৎপুরে নামাজে জানাযা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

 

মরহুম ফারুখ ফয়সল এর আগে তথ্য ও মত প্রকাশের অধিকার বিষয়ক আন্তর্জাতিক সংগঠন আর্টিকেল ১৯- এর দক্ষিণ এশীয় আঞ্চলিক পরিচালক ছিলেন।

Viewed 7450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!