August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গায়ে কেরোসিন ঢেলে স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, বাঁচাতে গিয়ে দগ্ধ স্বামী

ডেস্ক রিপোর্ট : ঝিনাইদহের শৈলকুপায় মাহিমা খাতুন (২৪) নামের এক গৃহবধূ গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। তাকে বাঁচাতে গিয়ে স্বামী আশিক মিয়ে (২৪) দগ্ধ হয়েছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত ১২টার দিকে উপজেলার ৬ নম্বর সারুটিয়া ইউনিয়নের চরবাখরবার গ্রামে এ ঘটনা ঘটে। আশিক মিয়ে ওই গ্রামের অলোক মিয়ের ছেলে।

দগ্ধ অবস্থায় দুজনকেই প্রথমে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে মাহিমার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে চিকিৎসকরা তাকে ঢাকা বার্ন ইউনিটে রেফার করেন। 

শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শাহনাওয়াজ বলেন, ‘দুজনেরই অবস্থা আশঙ্কাজনক। তাদের শরীরের প্রায় ৫০ শতাংশ পুড়ে গেছে। শ্বাসনালী আপাতত স্বাভাবিক থাকলেও ঝুঁকি রয়েছে।’

শৈলকুপা থানার কর্মকর্তা মাসুম খান বলেন, ‘ঘটনাটি সত্য। তবে এ নিয়ে এখনো থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।’

Viewed 4500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!