সচিবালয়ে প্লাস্টিক নিষিদ্ধ, আগতদের কাপড়ের ব্যাগ প্রদান
ডেস্ক রিপোর্ট : পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের তিনটি মনিটরিং টিম ও আইনশৃঙ্খলা বাহিনী মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ের ২ ও ৫ নং গেটে একবার ব্যবহার্য প্লাস্টিক (সিঙ্গেল ইউজ প্লাস্টিক বা এসইউপি) নিষিদ্ধকরণ কার্যক্রম বাস্তবায়নে আগতদের কাপড়ের ব্যাগ প্রদান ও বিশেষ অভিযান পরিচালনা করেছে।
মনিটরিং টিমের পাশাপাশি সচিবালয়ের সব প্রবেশপথে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তল্লাশি চালাচ্ছেন, যাতে কেউ একবার ব্যবহার্য প্লাস্টিক বহন করে ভেতরে প্রবেশ করতে না পারে। এ সময় আগতদের এসইউপির ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করা হয় এবং পরিবেশবান্ধব বিকল্প ব্যবহারের আহ্বান জানানো হয়।
পরিবেশ মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, সচিবালয়ে একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধকরণ কার্যক্রম কেবল শুরু হলো। ধাপে ধাপে সারাদেশে সরকারি অফিসে এ কার্যক্রম সম্প্রসারণ করা হবে। এ উদ্যোগের মাধ্যমে প্লাস্টিক দূষণ হ্রাস, পরিবেশ সুরক্ষা ও টেকসই জীবনধারার প্রসার নিশ্চিত করা হবে।
Viewed 3950 times