এমপিও ও পদোন্নতির বিষয়ে শিক্ষকদের জন্য সতর্কবার্তা
ডেস্ক রিপোর্ট : মাদ্রাসার এমপিও ও পদোন্নতিসহ বিভিন্ন কার্যক্রমের জন্য অর্থ লেনদেন করে প্রতারিত না হওয়ার বিষয়ে সতর্ক করে দিয়েছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর।
জরুরি গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের এমপিও সংক্রান্ত কার্যক্রম স্বয়ংক্রিয় সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হয়ে থাকে।
এ ছাড়া এমপিওভুক্তকরণ, বিভিন্ন সংশোধন এবং পদোন্নতি বা অন্য যে কোন বিষয়ে বিদ্যমান বিধি বিধান অনুযায়ী সম্পূর্ণ স্বচ্ছতার সঙ্গে কার্যক্রম সম্পন্ন করা হয়। এখানে কোন প্রকার অবৈধ তদবির বা অর্থ লেন-দেনের সুযোগ নেই।
এতে আরও বলা হয়েছে, মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের কোনো কাজের জন্য অধিদপ্তরের কোনো কর্মকর্তা-কর্মচারী বা তৃতীয় পক্ষের সাথে অবৈধ আর্থিক লেনদেন করে প্রতারিত না হওয়ার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
Viewed 5350 times