‘আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি’ — কেন বললেন ইসি সানাউল্লাহ
ডেস্ক রিপোর্ট : নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল সানাউল্লাহ বলেছেন, আমি মনে করি আমাদের নির্বাচন যদি খারাপ হয়ে থাকে অতীতে সেটা কালেক্টিভ ডিসঅর্ডার। আমরা সবাই মিলে খারাপ করেছি। আর সামনে যদি আমাদের নির্বাচন ভালো করতে হয় সেটা কালেক্টিভলি আমাদেরকে ভালো করতে হবে। এর কোনো বিকল্প নাই। কারণ আমরা সবাই ভাবমূর্তি সংকটে আছি। সেটা নির্বাচন কমিশন বলি, পুলিশ বলি, প্রশাসন বলি, মিডিয়া বলি আমরা প্রত্যেকেই সবাই ভাবমূর্তি সংকটে আছি।
ইসি সানাউল্লাহ বলেন, এই আস্থার সংকটটা কাটিয়ে ওঠাই আমাদের সবচেয়ে বড় সমস্যা। এই নির্বাচন কমিশনের জন্য খুব ভালো হতো যদি আমরা মান ধরে রাখার কাজটা করতে পারতাম। আমাদের জন্য চ্যালেঞ্জটা হচ্ছে আমাদেরকে রিভার্স করতে হচ্ছে সবকিছু।
আবুল ফজল সানাউল্লাহ বলেন, এই যখন একটা গ্লোবাল বাস্তবতা আমি সাউথ আফ্রিকার ইলেকশন কমিশন মিটিং করছিলাম। তারা গত তিনটা নির্বাচন ধরে এটার ব্যাপারে প্রস্তুতি গ্রহণ করেছে। সক্ষমতা ডেভেলপ করেছে। করার পরে উনি বললেন, আমাদের পোস্ট ইলেকশন অ্যাসেসমেন্ট ছিল যে আমরা আমাদের চেয়ে আমাদের সম্ভাব্য প্রতিপক্ষ সোশ্যাল মিডিয়ায় বিচরণ করেছেন সাড়ে তিন গুণ বেশি প্রস্তুত ছিলেন। এটার ইন্টারভেনশন এ পর্যায়ে গিয়ে থেকেছিল যে, এক পর্যায়ে গিয়ে ইলেকশন তারা কন্ডাক্ট করতে পারেনি।
এই নির্বাচন কমিশনার বলেন, বিশেষ করে আমাদের নির্বাচনি সংস্কৃতি নষ্ট হয়ে গেছে। আমি যে তিনটা নির্বাচনের কথা বলছি তখন পর্যন্ত কিন্তু সাংস্কৃতিক পরিবর্তন হয় নাই। বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। এখন এটা একটা কালচারাল রূপ ধারণ করেছে কিন্তু সোসাইটিতে। মানে আমি ভেবে নিচ্ছি যে আমার সিলমারাটা আমি করলে এটা ঠিক আছে বা আমি যদি থাকতে পারি ঠিক আছে। এখানে অনেক কথাই রিফলেক্ট।
Viewed 4250 times