September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় সাবেক স্ত্রীর ভাড়াটিয়া সন্ত্রাসীদের ছুরিকাঘাতে মোহন মিয়া নামের যুবক আহত

স্টাফ রিপোর্টারঃ সোমবার বিকেলে শহরের সাবগ্রামের আকাশতারা এলাকায় জুটমিলের পাশে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ও পরে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

আহত মোহন বগুড়া শহরের নিশিন্দারা পাইকপাড়া এলাকার নয়া মিয়ার ছেলে।
মোহনের প্রতিবেশি জানান, আহত অবস্থায় মোহন তাকে জানায়, সাবেক স্ত্রী খুকি বেগম কৌশলে দুপুরের দিকে মোবাইল ফোনে মোহনকে ডেকে পাঠায়। সেখানে গেলে খুকি বেগমের সাথে থাকা কয়েক যুবক তাকে উপুর্যপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। একজন রিক্সা চালক মোহনকে গুরুতর আহত অবস্থায় বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালে ভর্তি করে দেন। সেখানে অবস্থার অবনতি হলে তাকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
বগুড়া সদর থানার ওসি এসএম মঈনুদ্দিন বলেন, মোহন পুলিশের তালিকাভুক্ত চোর। তার সাবেক স্ত্রী খুকি বেগম তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। ঘটনার পর থেকে খুকি বেগম পলাতক। প্রাথমিক ভাবে জানাগেছে তাদের বিবাহ বিচ্ছেদের জের ধরে খুকি বেগম কৌশলে মোহনকে ডেকে নিয়ে ছুরিকাঘাতের ঘটনা ঘটায়।

Viewed 9150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!