June 30, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলার উদ্বোধন 

জেলা প্রতিনিধি,বগুড়াঃ সাংবাদিকদের কল্যাণ তহবিল সংগ্রহের জন্য বগুড়ায় মাসব্যাপী ক্ষুদ্র ও কুটির শিল্প মেলা শুরু হয়েছে। সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সার্বিক ব্যবস্থাপনায় শুক্রবার (৩ অক্টোবর) সকালে শহরের মোহাম্মদ আলী হাসপাতাল সংলগ্ন মাঠে আনুষ্ঠানিকভাবে মেলার উদ্বোধন করেন বগুড়া প্রেসক্লাবের সভাপতি রেজাউল হাসান রানু।

বিজ্ঞাপন 

এ সময় সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সভাপতি গনেশ দাস,সাধারণ সম্পাদক এস এম আবু সাঈদসহ উপস্থিত ছিলেন সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সহসভাপতি আব্দুস সাত্তার, যুগ্ম-সাধারন সম্পাদক আব্দুল ওয়াদুদ, এনসিপি’র বগুড়া জেলা সমন্বয়কারী সদস্য রাফিয়া সুলতানা রাফি ও সুলতান মাহমুদ, সাংবাদিক ইউনিয়ন বগুড়া’র সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ ফেরদৌসুর রহমান, নির্বাহী সদস্য মাহফুজ মন্ডল ও প্রতিক ওমর, সিনিয়র সাংবাদিক আবুল কালাম আজাদ, জহুরুল ইসলাম, মোস্তফা মোঘল, বগুড়া ফটো জার্নালিস্ট এসোসিয়েশনের সভাপতি আব্দুর রহীম, গ্রীণ ইভেন্ট ম্যানেজমেন্টের স্বত্তাধিকারী আরিফ ওয়াহিদুল প্রমূখ।

বিজ্ঞাপন 

মেলায় দেশীয় বিভিন্ন ক্ষুদ্র ও কুটির শিল্প পণ্যের পাশাপাশি শিশুদের বিনোদনের জন্য বিভিন্ন আকর্ষনীয় রাইড রয়েছে।

Viewed 5000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!