May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের কলোনি থেকে গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

আশিক সুজনঃ বগুড়া শহরের কলোনির চকফরিদ এলাকা থেকে অনুমানিক রাত ০৯.০০ সময় এলাকাবাসী দূর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে জান্নাতি বেগম নামের এক গৃহবধূর ঝুলন্ত মৃতদেহ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করে থানা পুলিশ।এটা হত্যা নাকি আত্মহত্যা তা নিয়ে নানান ধরনের কল্পকথা বিরাজ করছে এলাকাবাসীর মনে!!

বিজ্ঞাপন 

শহরের কলোনি চকফরিদ এতিমখানা রোড এলাকার মণ্ডলপাড়া কালুর দোকান মোড় সংলগ্ন অনুমানিক রাত ০৯.০০ সময় মোঃসোহেল রানার বাসার তিনতলা থেকে ভাড়াটিয়া মোঃমাজেদ হোসেনের কন্যা জান্নাতী বেগম(২৫)এর ঝুলন্ত মৃতদেহ এলাকাবাসীর সহযোগিতায় উদ্ধার করেছে থানা পুলিশ বগুড়া।

বিজ্ঞাপন 

স্থানীয় সূত্রে জানা যায়,কলোনির চকফরিদ এলাকার একটি বাসা ভাড়া নিয়ে বসবাস করতেন জান্নাতি ও তার পরিবার।শনিবার রাতে জান্নাতি বেগমের ঘর থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে,অতঃপর এলাকাবাসী দুর্গন্ধের উৎস খুঁজে বের করেন এবং বিষয়টি সাথে সাথে থানা পুলিশে খবর দেয়।পুলিশ ঘটনাস্থলে গিয়ে জান্নাতীর ঝুলন্ত মৃতদেহ এলাকাবাসীর উপস্থিতিতে ঘটনাস্থল থেকে জান্নাতির উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ময়না তদন্তের জন্য প্রেরণ করেন।

বিজ্ঞাপন 

হত্যা নাকি আত্মহত্যা করেছেন জান্নাতি বেগম তা এখনো ধোঁয়াশার ভেতরেই আছে!!প্রাথমিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারণা করছেন এটি আত্মহত্যা হতে পারে।ময়নাতদন্তের রিপোর্টেই মিলবে জান্নাতি বেগমের মৃত্যুর রহস্য।

Viewed 5050 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!