গাইবান্ধার সাদুল্লাপুরে পুজামণ্ডপ পরিদর্শন করলো বিএনপি নেতৃবৃন্দরা
জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নে শারদীয় দুর্গোৎসবের সপ্তমী দিনে পুজামণ্ডপ গুলোতে সৌহার্দ্য, সম্প্রীতি ও শুভেচ্ছা বিনিময় করেন উপজেলা বিএনপির নেতৃবৃন্দ। সোমবার (২৯ সেপ্টেম্বর) সন্ধ্যা পর ধাপেরহাট বন্দরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন, সাদুল্লাপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বনিক সমিতির সভাপতি শফিউল ইসলাম স্বপন, গাইবান্ধা জেলা তাঁতী দলের আহ্বায়ক ও সাবেক ভিপি আ. স. ম. সাজ্জাদ হোসেন পল্টন, থানা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম রাজু, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শাহ আলম।
নেতৃবৃন্দরা পূজা উদযাপন কমিটির সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন এবং সার্বিক শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্নের আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে তারা সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সামাজিক বন্ধনকে আরও সুদৃঢ় করার আহ্বান জানান।
স্থানীয় পূজা উদযাপন কমিটির পক্ষ থেকে বিএনপি নেতৃবৃন্দকে স্বাগত জানানো হয় এবং তাদের এই সম্প্রীতির উদ্যোগকে সাধুবাদ জানানো হয়।
Viewed 5300 times