April 7, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মীরসরাই পূজামণ্ডপে উপদেষ্টা ফারুক-ই আজম

ডেস্ক রিপোর্ট : চট্টগ্রামের মীরসরাই উপজেলার কয়েকটি দুর্গাপূজা মণ্ডপ পরিদর্শন করেছেন অন্তর্বর্তী সরকারের মুক্তিযুদ্ধ বিষয়ক, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফারুক-ই আজম বীরপ্রতীক।

সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে তিনি উপজেলার কয়েকটি পূজামণ্ডপ ঘুরে দেখেন।

দুপুর ১টায় তিনি উপজেলার খৈয়াছরা কালীমাতা বিগ্রহ মন্দির ও মিঠাছরা মহামায়া মন্দির পরিদর্শন করেন।এ সময় পরিদর্শনকালে উপস্থিত ছিলেন- মীরসরাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার, চট্টগ্রাম উত্তর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) নাদিম মাহমুদ চৌধুরী এবং মীরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমানসহ হিন্দু সম্প্রদায়ের নেতারা।

উপদেষ্টা ফারুক-ই আজম পূজায় আগত ভক্ত ও আয়োজকদের সঙ্গে কথা বলেন এবং সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে পূজা উদযাপনে প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা থাকবে বলে আশ্বাস দেন। ধর্মীয় সম্প্রীতির কোনো বিঘ্ন যেন না ঘটে সেজন্য প্রশাসনের প্রতি ও নির্দেশনা প্রদান করেন।

Viewed 3500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!