August 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

“প্রয়োজনে প্রিয়জন”

“প্রয়োজনে প্রিয়জন”

                          “আশিক সুজন”

 

প্রয়োজনে তুমি সবার প্রিয়জন,

কাজ শেষে মনে রাখে তা ক’জন।

প্রয়োজনে দিও তুমি ডাক,

বন্ধু আমি করবো না তোমায় নিরাশ।

তবে আর নয় আড্ডাবাজিতে দিবা-নিশী,

সময়ের মূল্য যে অনেক বেশি।

বিপদে ছিলাম তোমার পাশে,

আমার বিপদে তুমি কৈ ছিলে?

নিজের সময় তুমি ষোল আনা,

অন্যের পয়সা দিতে কর মানা!!

ভাবখানা ছিল এমন তোমার,

পয়সাটা তোমার কামাই করা।

বাঁচিয়েছি তোমায় যথা-তথা,

ভূলে যেওনা সেসব দিনের কথা।

খুব নিচু তোমার মন মানসিকতা,

আর নেই তো তোমার কোন নৈতিকতা।

কাজ তোমার প্যাচ লাগানো,

অন্যের ভালো হয় না তোমার সহ্য।

ভাবতেই পারো নিজেকে রাজা,

কিন্তু সেনাপতি ছাড়াতো আর রাজ্য চলেনা।

কৈ গো তোমার সেনাপতি,

দেখ তোমার রাজ্যের এখন কি দুর্গতি।

এখন চলতে তোমার লাগে ভয়,

কখন যেন কি না কি হয়!!

তবুও পালটেনি তোমার চরিত্র,

নিজের স্বার্থের জন্য মিথ্যা বল অনবরত।

শিক্ষা তোমার সে দিন হবে,

যে দিন তোমার সবশেষে হয়ে যাবে।

অহংকারীর পতন ঘটে,

শুধুই তার নিজের ভূলে।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!