August 3, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‘জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত’

ডেস্ক রিপোর্ট : গণঅধিকার পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি ফারুক হাসান বলেছেন, জাতীয় পার্টিকে প্রধান বিরোধী দল হিসেবে দেখতে চায় ভারত। আর এর লক্ষ্য হলো- আওয়ামী লীগকে পুনর্বাসন করা।  রোববার (২৮ সেপ্টেম্বর) ঠাকুরগাঁওয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

তিনি দাবি করেন, পুলিশের শতকরা ৮০ ভাগ সদস্য এবং প্রশাসনের ৭০ ভাগ লোক আওয়ামী লীগের সমর্থক। এমন একপেশে পরিস্থিতিতে জাতীয় পার্টি নির্বাচনে লড়লে নিশ্চিতভাবেই ভালো ফল করবে।

ফারুক  হাসান বলেন, সরকার যদি চায়, তাহলে ফেব্রুয়ারি কেন, ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিলেও তাদের কোনো আপত্তি নেই। তবে শর্ত একটাই—আসন্ন নির্বাচন অবশ্যই অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হতে হবে এবং সেরকম নির্বাচনী পরিবেশ তৈরি করতে হবে। প্রশাসনকে পুনর্গঠন করতে হবে। প্রার্থীদের নির্ভয়ে ও নির্বিঘ্নে প্রচারণার নিরাপত্তা নিশ্চিত করার নিশ্চয়তা সরকারকে দিতে হবে।

তিনি বলেন, নির্বাচনের উপযুক্ত পরিবেশ তৈরি হলেই গণঅধিকার পরিষদ ভোটের দিকে এগোবে। অন্যথায় ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে তারা বিশ্বাস করেন না।

সংবাদ সম্মেলনে দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Viewed 5100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!