September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গাইবান্ধার সাদুল্লাপুরে বজ্রপাতে  যুবকের মৃত্যু

জাহিদ খাঁন,গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় বজ্রপাতে সোহাগ মিয়া (২২) নামের  যুবকের মৃত্যু হয়েছে।

‎

‎শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সন্ধ্যার দিকে উপজেলার কামারপাড়া ইউনিয়নের  দক্ষিণপাড়া,নুরপুর গ্রামে এ ঘটনা ঘটে।

‎

‎নিহত সোহাগ মিয়া ওই গ্রামের হামিদুল মিয়ার ছেলে।

‎

‎কামারপাড়া ইউপি সদস্য সুরজিৎ চন্দ্র তথ্য দিয়ে বলেন, সোহাগ মিয়া মাছ শিকার করতে বাড়ির পাশে নিচু জমির পানিতে মাছ ধরার জাল বসাতে যায়। এ সময় মশুলধারে  বৃষ্টি শুরু হলে দ্রুত বাড়ি ফিরতে ধরলে হঠাৎ বজ্রপাতে গুরুতর আহত  হয়। এ ঘটনায় গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সাদুল্লাপুর হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।

‎

‎এ ঘটনার সত্যতা স্বীকার করে কামারপাড়া ইউনিয়ন পরিষদ (ইউপি) চেয়ারম্যান এআরএম মাহফুজার রহমান বলেন, নুরপুর এলাকায় বজ্রপাতে এক যুবকের মৃত্যুর খবর লোকমুখে শুনেছি। এ ধরনের ঘটনা খুবই বেদনাদায়ক।মৌসুমি বজ্রপাত হতে সবাই কে সর্তক থাকতে বলেন।

‎

Viewed 6000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!