May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

এশিয়া কাপের সুপার ফোরের ম্যাচ কবে কখন? এক নজরে দেখে নিন সূচি

স্পোর্টস ডেস্ক: এশিয়া কাপের শেষ চারে খেলবে কোন ৪টি দল, তা নিশ্চিত হয়ে গেছে। গ্রুপ পর্ব শেষ হবে আজ। কাল থেকেই শুরু হবে সুপার ফোরের লড়াই।

এ গ্রুপ থেকে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই ভারত আর পাকিস্তান উঠে গেছে শেষ চারে। সে গ্রুপের সেরা কোন দল, তা এখনও নিশ্চিত হয়নি। আজ সন্ধ্যায় ভারত খেলবে ওমানের বিপক্ষে। এরপরই নিশ্চিত হবে এ গ্রুপের সেরা দল।

তবে বি গ্রুপের লড়াই শেষ পর্যন্ত রোমাঞ্চ ছড়িয়েই গেছে। দারুণ লড়াই করেও আফগানিস্তানকে বাদ পড়তে হয়েছে। হংকং চায়না খালি হাতে এশিয়া কাপ থেকে বিদায় নিলেও শ্রীলঙ্কাকে বেশ ভুগিয়ে শেষ পর্যন্ত অনভিজ্ঞতার কাছে হেরেছে।

এদিকে বাংলাদেশ শ্রীলঙ্কার কাছে হেরেও বাকি দুই ম্যাচে জিতে চলে গেছে সুপার ফোরে। এই গ্রুপ থেকে শ্রীলঙ্কা চলে গেছে শেষ চারে। শনিবার এই দুই দলের লড়াই দিয়েই শুরু হচ্ছে সুপার ফোর পর্ব।

Viewed 4900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!