September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার গোকুল থেকে ১০ কেজি গাঁজা সহ স্বামী-স্ত্রী গ্রেফতার

আশিক সুজনঃ বগুড়ার গোকুল এলাকায় রংপুর-বগুড়া মহাসড়কের হযরত শাহ শাফি (রাঃ) মাজারের সামনে বুধবার অনুমানিক বিকাল ০৫.০০ সময় গোপন তথ্যের ভিত্তিতে ফরহাদ এন্টারপ্রাইজ নামক গাইবান্ধা থেকে আগত বাসটিকে সংকেতের মাধ্যমে থামিয়ে তল্লাশি চলাকালীন সময়ে টিকিট বিহীন যাত্রী ছদ্দবেশী দুজন মাদক কারবারিকে ১০ কেজি গাঁজা সহ গ্রেপ্তার করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) বগুড়া।

 

গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, মোঃ জাহাঙ্গীর আলম ও তার স্ত্রী মোছাঃমাহেলা বেগম।উভয়ের সাং-শিমুলবাড়ি,নলডাঙ্গা থানা-ফুলবাড়ী,জেলা কুড়িগ্রাম।

 

এজাহার সুত্রে জানা যায়,গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি আভিযানিক দল উপ-পরিদর্শক মোঃতাহিদুল আলমের নেতৃত্বে বুধবার অনুমানিক বিকাল ০৫.০০ সময় গাইবান্ধা থেকে আগত ফরহাদ এন্টারপ্রাইজ(ঢাকা মেট্রো-ব-১৫-১৭২৮) বাসটি তল্লাশি করে যাত্রী ছদ্মবেশী দুজন মাদক কারবারিকে ১০ কেজি গাঁজা সহ গ্রেফতার করে।

 

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিদর্শক মোঃতাহিদুল আলম বলেন, গোপন তথ্যের ভিত্তিতে বুধবার অনুমানিক বিকাল ০৫.০০ সময় শহরের গোকুল এলাকার রংপুর-বগুড়া মহাসড়কের হযরত শাহ শাফি (রাঃ) মাজারের সামনে গাইবান্ধা থেকে আগত ফরহাদ এন্টারপ্রাইজ নামের বাসটিকে  সংকেতের মাধ্যমে দাঁড় করিয়ে তল্লাশি চলাকালীন সময়ে টিকিট বিহীন যাত্রী,D-1 ও D-2 সিটে বসে থাকা যাত্রী ছদ্মবেশী দুজন কে জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসের লকার থেকে ১০ কেজি গাঁজা সহ দুইজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়।

 

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর(ডিএনসি)বগুড়ার উপ-পরিচালক মোঃজিললুর রহমান দৈনিক আমার ভাষা’কে বলেন,গ্রেফতারকৃত আসামিরা স্বামী-স্ত্রী।উক্ত আসামিদের গ্রেফতার শেষে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১৯(খ) ও ৪১ ধারায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।

Viewed 8650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!