September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

গুলশানে ফ্ল্যাট দখলের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর দুই ভাতিজা সহ:৯ জনের বিরুদ্ধে মামলা

জাতীয় ডেস্কঃ গুলশানে এক শিল্পপতির বাসায় জোরপূর্বক প্রবেশ করে স্ত্রী ও সন্তানদের মারধরের অভিযোগে সালাউদ্দিন কাদের চৌধুরীর (সাকা চৌধুরী) দুই ভাতিজাসহ ৯ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমানের আদালতে শিল্পপতি (মৃত) মাইনুল ইসলামের স্ত্রী ফারজানা আন্না ইসলাম মামলাটি করেন।

মামলার আসামিরা হলেন সাকা চৌধুরীর ভাই গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর দুই ছেলে সামির কাদের চৌধুরী ও শাকির কাদের চৌধুরী, সামসুল আলামিন রিয়েল এস্টেট লিমিটেডের প্রোপ্রাইটর আরেফিন সামসুল আলম, মেরিনা ইরশাদ, কেশব চন্দ্র নাথ, হারুন অর রশীদ, ফেরদৌস মুনসি, শাহাবুদ্দিন ও ছালাউদ্দিন আব্বাছি।

আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে অভিযোগ পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) তদন্তের নির্দেশ দিয়েছেন। আগামী এক মাসের মধ্যে তদন্ত শেষ করে প্রতিবেদন দাখিল করতে হবে বলে আদালত আদেশে বলেছেন।

Viewed 6250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!