September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক এমপি ফয়সাল ৭ দিনের রিমান্ডে

ডেস্ক রিপোর্টঃ মুন্সীগঞ্জ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) মোহাম্মদ ফয়সাল বিপ্লবের সাত দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে ১নং সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মানিক দাস এ আদেশ দেন।

২০২৪ সালের ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরে ছাত্র-জনতার আন্দোলনের সময় পুলিশের উপস্থিতিতেই আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগের নেতা-কর্মীরা আন্দোলনকারীদের ওপর হামলা চালান।

এ সময় গুলিতে সজল মোল্লা, রিয়াজুল ফরাজী ও নূর মোহাম্মদ নামের তিনজন নিহত হন। আহত হন শতাধিক ছাত্র-জনতা।

ঘটনার পর মুন্সীগঞ্জ সদর থানায় তিনটি হত্যা ও একাধিক হত্যাচেষ্টার মামলা হয়। প্রতিটি মামলায় ‘হুকুমের আসামি’ হিসেবে মোহাম্মদ ফয়সাল বিপ্লবকে আসামি করা হয়েছে।

মঙ্গলবার রিয়াজুল হত্যা মামলার আসামি হিসেবে গ্রেফতার দেখিয়ে তাকে আদালতে তোলা হয়।

 

 

Viewed 5800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!