May 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

‎সাদুল্লাপুরে গাঁজা মিলল স্কুলব্যাগেঃগ্রেফতার ২

‎জাহিদ খাঁন,জেলা প্রতিনিধি,গাইবান্ধাঃ গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার মহাসড়কে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা। এ সময় একটি যাত্রীবাহী বাসের সিটে দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এরপর ওই দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

‎রোববার (৭ সেপ্টেম্বর ) দুপুর সাড়ে ১২টা থেকে দেড়টা পর্যন্ত রংপুর-ঢাকা মহাসড়কের ইদিলপুর ইউনিয়নের একবারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই অভিযান পরিচালনা করা হয়।

‎গ্রেফতার ব্যক্তিরা হলেন- টাঙ্গাইল পৌরসভার দেওয়াল গ্রামের তুফান আলীর ছেলে জুয়েল মিয়া (৩৭) ও একই গ্রামের হাসান আলীর ছেলে আমিনুল ইসলাম (৩০)।

‎মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই স্থানে অভিযান পরিচালনা করা হয়। এ সময় কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী মিতালী এন্টারপ্রাইজ নামের একটি বাস থামিয়ে তল্লাশি করা হয়। এ বাসের সিটে বসা দুই মাদক কারবারির হেফাজতে থাকা স্কুলব্যাগের ভেতর থেকে দুই কেজি গাঁজা পাওয়া যায়। এ বিষয়টি নিশ্চিত করে গাইবান্ধা মাদ্রকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক বলেন, গ্রেফতার জুয়েল ও আমিনুলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে।

Viewed 6650 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!