বগুড়া সদর থানা পুলিশ কর্তৃক ৪০০ (চারশত) বোতল ফেন্সিডিলসহ ০২ (দুইজন) আসামি গ্রেফতার;
শফিকুর রহমান প্লাবন , বগুড়া : বগুড়া শহরের মাটিডালি আইএফআইসি ব্যাংকের সামনের পাকা রাস্তা আনুমানিক ০৫.৩০ মিনিটে সদর থানার বিশেষ অভিযান পরিচালনার সময় একটি পিকআপ তল্লাশি করে ৪০০ বোতল ফেন্সিডিল সহ দুইজন মাদক কারবারিকে আটক করেছে থানা পুলিশ বগুড়া।
অতিরিক্ত পুলিশ সুপার, সদর সার্কেল এর নেতৃত্বে এসআই (নিঃ)/মোঃ ফিরোজ মিয়া সঙ্গীয় ফোর্স সহ বগুড়া সদর থানা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন।
অভিযান চলাকালীন জানতে পাওয়া যায় একটি নীল রঙের টাটা পিকআপ ঢাকা মেট্রো ন-২১-৭৭৯৮ গাড়িতে বিশেষ কৌশলে লুকায়িত রাখা ছিল ৪০০ (চারশত) বোতল ফেনসিডিল যেখানে আসামি শনাক্ত করা হয় দুইজন ব্যক্তি কে তাদের মধ্যে একজন ১। মোঃ তহিদুল ইসলাম তৌহিদ (২০), পিতা- মোঃ কফিল উদ্দিন, মাতা- মোসাঃ তাপসী বেগম, সাং- থৈকরের পাড়া , থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা, ২। মোঃ মোস্তাকিম (২২), পিতা-মোঃ মোজাফফর হোসেন বুড়া, মাতা-মোসাঃ শেফালী বেগম, সাং- যদুমনি, থানা- কিশোরগঞ্জ, জেলা- নীলফামারী’দ্বয়ের হেফাজত হতে উপরোক্ত ফেন্সিডিলস উদ্ধারসহ তাদেরকে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃত আসামীদেরকে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলার রুজু করে শীঘ্রই বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে ।
Viewed 8300 times


