May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার দত্তবাড়িতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজারকে জবেহ করে হত্যা

আশিক সুজন,বগুড়াঃ বগুড়া শহরের দত্তবাড়ীতে অবস্থিত শতাব্দী ফিলিং স্টেশনের ম্যানেজার মোঃইকবালকে (২৬) গতকাল দিবাগত রাতে সবজি কাটার ছুরি দিয়ে দিয়ে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

 

 

স্থানীয় সূত্রে জানা যায়,গতকাল অর্থাৎ শনিবার  দিবাগত রাতের যেকোন সময় এই হত্যাকান্ডের ঘটনা ঘটে।নিহত ইকবাল সিরাজগঞ্জের পিপুলবাড়িয়া এলাকার আব্দুল করিমের ছেলে।তবে তিনি শহরের কাটনারপাড়া এলাকায় ভাড়া বাসায় বসবাস করে আসছিল।

 

তারা আরো বলেন,গত শনিবার রাতে ইকবাল ও রতন শতাব্দী ফিলিং স্টেশনে রাতের শিফটে কাজ করছিল।আজকে সকালে দিনের শিফটের কর্মচারীরা এসে ইকবালকে ফিলিং স্টেশনের ক্যাশ টেবিলের ওপর রক্তাক্ত ও মৃত অবস্থায় দেখতে পান।অতঃপর তারা খবরটি মালিকপক্ষকে জানালে তারা ঘটনাস্থলে এসে পুলিশকে বিষয়টি জানান।

 

 

এই বিষয়ে বগুড়া সদর থানার ওসি মোঃহাসান বাসির বলেন, আমরা খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ইকবালের মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানোর ব্যবস্থা করেন। ইকবালের সহকর্মী রতন পলাতক থাকায় এই হত্যাকান্ডের সাথে তার জড়িত থাকার ব্যাপারে সন্দেহ করা হচ্ছে। তাকে আটক করা গেলে এই হত্যার রহস্য উন্মোচন করা সহজ হবে। তবে ফিলিং স্টেশনের টাকাপয়সা খোয়া গেছে কি না এ ব্যাপারে এখনও নিশ্চিত হওয়া যায়নি। তিনি আরো বলেন,এ ঘটনায় সিআইডি, পিবিআই ও ডিবিসহ বিভিন্ন সংস্থা খতিয়ে দেখছে।

Viewed 8450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!