September 26, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হামজা-শমিতকে ছাড়া নেপালে আটকা বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : প্রীতি ফুটবল ম্যাচে নেপালের বিপক্ষে প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও গোল শূন্য সমতায় শেষ করেছে বাংলাদেশ  ফুটবল দল। শনিবার কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে স্বাগতিকদের চাপে রেখেও জয়ের দেখা পায়নি হাভিয়ের ক্যাবরেরার দল। নিতে পারেনি তিন বছর আগের হারের শোধ।

আক্রমণে উঠে লক্ষ্যভ্রষ্ট হয়ে পড়া। ঠিক মতো পাস দিতে না পারা। বক্সে ভালো বল পেলেও ফিনিশিং টানতে না পারা সাম্প্রতিক বাংলাদেশের ফুটবলে নিয়মিত চিত্র। হামজা চৌধুরী ও শমিত সোম বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ায় এই আক্ষেপ আরও বেড়েছে।

হামজা-শমিতে মিডফিল্ডে পূর্বের তুলনায় বাংলাদেশের নিয়ন্ত্রণ বেড়েছে। ফরোয়ার্ডে বেড়েছে বলের সাপ্লাই। সঙ্গে বেড়েছে সুযোগ মিসের আক্ষেপ। দুই ম্যাচ সিরিজের প্রথম প্রীতি ম্যাচে তারা না থাকায় মিডফিল্ডের ওই নিয়ন্ত্রণ কিছুটা হারায় বাংলাদেশ। যে কারণে পরিসংখ্যান বলছে, নেপাল ও বাংলাদেশের বলের দখল ছিল সমান ৫০ শতাংশ।

তবে গোলের সুযোগ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ। চারটি সুযোগ তৈরি করেছিলেন রাকিবুলরা। যার দুটি ভালো ফিনিশ করার মতো ছিল। কিন্তু গোলের লক্ষ্যে দুই শট নিয়ে বাংলাদেশ উল্লাসের উপলক্ষ্য পায়নি একবারও। অন্যদিকে নেপালের তোলা দুটি আক্রমণও ছিল গোল মুখে। নেপালকে একটি কর্ণার কিক নেওয়ার সুযোগ দিয়ে বাংলাদেশ তিনটি কর্ণার পেলেও তা জালে যাওয়ার উপক্রম হয়নি।

ম্যাচে নেপাল এগিয়ে ছিল কেবল এক জায়গাতে। বাংলাদেশের দুই হলুদ কার্ডের বিপরীতে তারা হলুদ কার্ড দেখেছে মাত্র একটি। আগামী ৯ সেপ্টেম্বর একই মাঠে নেপালের বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবেন জামাল ভূইয়ারা।

Viewed 6250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!