August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া শহরের ফুলবাড়ি এলাকার নিহত শাকিলের পরিবারের পাশে পুলিশ সুপারঃজেদান আল মুসা

স্টাফ রিপোর্টারঃ বগুড়া শহরের ফুলবাড়ি নদীপাড়ে খুন হওয়া অটোরিকশা চালক শাকিল মিয়ার পরিবারকে মানবিক সহায়তা দিয়েছে জেলা পুলিশ।দরিদ্র শাকিলের মৃত্যুর পর দিশেহারা হয়ে পড়ে পরিবার। অকেজো অবস্থায় থাকা অটোরিকশাটি সচল করে দিয়েছেন পুলিশ সুপার মোঃজেদান আল মুসা।

 

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) দুপুরে বগুড়া সদর থানায় নিহত শাকিলের স্ত্রী মালেকা খাতুনসহ পরিবারের সদস্যদের হাতে অটোরিকশার তিনটি ব্যাটারি ও চার্জারের সরঞ্জাম তুলে দেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হাসান বাসির।

 

পুলিশ জানায়, গত ১৪ জুন রাতে একদল সন্ত্রাসী বাড়ি থেকে শাকিলকে তুলে নিয়ে যায়। সদর উপজেলার ফুলবাড়ি মৃধাপাড়া এলাকায় করতোয়া নদীর পাড়ে তাকে নৃশংসভাবে নির্যাতন করে হত্যা করা হয়। এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হয়েছে।

 

সদর থানার ওসি মো. হাসান বাসির বলেন, নিহত শাকিল অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। তার মৃত্যুর পর পরিবার বিপর্যস্ত হয়ে পড়ে। বিষয়টি জানার পর পুলিশ সুপার পরিবারের পাশে দাঁড়িয়েছেন।

Viewed 6150 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!