August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

হকি বিশ্বকাপের বাছাইপর্বের দৌড়ে বাংলাদেশ

ডেস্ক রিপোর্ট : এশিয়া কাপ হকিতে কাজাখস্তানকে ৫-১ গোলে হারিয়েছে বাংলাদেশ। এই জয়ে হকি বিশ্বকাপের বাছাইপর্বে খেলার দৌঁড়ে এগিয়ে গেল বাংলাদেশ। আগামী বছরের নভেম্বর-ডিসেম্বরে ভারতে বসবে হকি বিশ্বকাপের আসর। পাঁচে থেকে এশিয়া কাপ শেষ করলে ওই আসরে জায়গা পাওয়ার জন্য বাছাইপর্ব খেলার সুযোগ পাবে লাল-সবুজের  প্রতিনিধিরা।

বুধবার ভারতের রাজগীর স্পোর্টস কমপ্লেক্সের বিহার ইউনিভার্সিটি হকি স্টেডিয়ামে প্রথম কোয়ার্টারে ১-০ গোলের লিড নেয় বাংলাদেশ। প্রথম গোলটি করেন আশরাফুল ইসলাম। ১৫ মিনিট করে চলা দ্বিতীয় কোয়ার্টারে দুই গোল করে বাংলাদেশ। লিড দাঁড়ায় ৩-০।

দ্বিতীয় কোয়ার্টারের প্রথম গোলটি পেনাল্টি থেকে পায় বাংলাদেশ। দ্বিতীয় গোলটি করেন রোমান সরকার। পরে তিনি নিজের দ্বিতীয় গোলটি করেন। যে গোলটি আসে তৃতীয় কোয়ার্টারে ৩২ মিনিটে। পরেই তায়েব আলী পঞ্চম গোল করে কাজাখস্তানের ম্যাচে ফেরার সুযোগ শেষ করে দেয়।

বাংলাদেশ বড় লিড নেওয়ার পর একটি গোল শোধ করে কাজাখস্তান। ম্যাচের ৩৭ মিনিটে গোল করে তারা। চতুর্থ কোয়ার্টারে হয়নি কোন গোল। এই জয়ে এশিয়া কাপের টেবিলে পাঁচে আছে বাংলাদেশ। জায়গা ধরে রেখে এশিয়া কাপ শেষ করতে পারলে বিশ্বকাপ বাছাইপর্বে খেলতে পারবেন রোমান-আশরাফুলরা।

অথচ এবারের হকির এশিয়া কাপে খেলারই কথা ছিল না বাংলাদেশের। নিরাপত্তা উদ্বেগ ও আর্থিক সীমাবদ্ধতার কারণে পাকিস্তান টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করে নেয়। সেখানে জায়গা পায় বাংলাদেশ। আর্থিক সংকটের কারণে ওমানও খেলতে আসেনি। তাদের গায়গায় সুযোগ পেয়েছিল কাজাখস্তান।

Viewed 5950 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!