May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

শাহজালাল ইসলামী ব্যাংকের সঙ্গে বাংলাদেশ ব্যাংকের স্টার্টআপ পুনঃঅর্থায়নে চুক্তি

ডেস্ক রিপোর্ট : ‘স্টার্টআপ পুনঃঅর্থায়ন স্কিম’ এর আওতায় উন্নয়ন ও স্টার্টআপ উদ্যোগে বিনিয়োগ বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক ও শাহজালাল ইসলামী ব্যাংকের মধ্যে অংশগ্রহণমূলক চুক্তি সাক্ষর হয়েছে। সোমবার বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ে এই চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর এতে ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নূরুন নাহার ও নির্বাহী পরিচালক হুসনে আরা শিখার উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামস ডিপার্টমেন্টের পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমান এবং শাহজালাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোসলেহ উদ্দীন আহমেদ নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তি সাক্ষর করেন।

চুক্তি সাক্ষর শেষে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির এসএমই ও কৃষি বিনিয়োগ বিভাগের প্রধান মো. আব্দুর রহিমের উপস্থিতিতে বাংলাদেশ ব্যাংকের এসএমই এর পরিচালক (ভারপ্রাপ্ত) মো. মোস্তাফিজুর রহমানের সঙ্গে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উপ-ব্যবস্থাপনা পরিচালক এম এম সাইফুল ইসলাম ডকুমেন্ট হস্তান্তর করেন।

এই চুক্তির মাধ্যমে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে ও সামঞ্জস্য রেখে, ‘নতুন উদ্যোক্তা সৃষ্টি, স্টার্টআপ ইকোসিস্টেম উন্নয়ন এবং জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি’ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনের অঙ্গীকার করেছে।

Viewed 5300 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!