বগুড়ার সাবগ্রামে ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে দাঁড়ালেন:শহর জামায়াত
স্টাফ রিপোর্টারঃ বগুড়া সদর উপজেলার সাবগ্রাম ইউনিয়নের চকঝপু (জিগাতলা) মধ্যপাড়ায় ভয়াবহ অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারের পাশে দাঁড়ালেন বগুড়া শহর জামায়াত।
গত মঙ্গলবার সন্ধ্যার পরে অগ্নিকান্ডে মামুন মন্ডল, মিনার মিয়া ও মোফাজ্জল হোসেন মন্ডলের বসতবাড়ী পুড়ে যায়। উক্ত ঘটনাস্থলে আজ বুধবার সকালে বগুড়া শহর জামায়াতের আমীর অধ্যক্ষ মাওলানা আবিদুর রহমান সোহেল ছুটে যান। ক্ষতিগ্রস্ত পরিবারদের খোঁজ খবর দেন।
শহর জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আ স ম আব্দুল মালেক, জামায়াত নেতা অধ্যাপক হারুনুর রশিদ, সাবগ্রাম ইউনিয়ন জামায়াতের আমীর আরিফুর রহমান করিম, নায়েবে আমীর আজিজুর রহমান, অধ্যক্ষ এটিএম আব্দুল কাদের, সেক্রেটারি মিনহাজুল ইসলাম, বোরহান উদ্দিন, আতাউর রহমান, সভাপতি রমজান আলী মাস্টার, গোলাম মোস্তফা প্রমুখ।বগুড়া শহর জামায়াতের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত ৩ পরিবারকে সহায়তা প্রদান করা হয়।
Viewed 6050 times



