May 13, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার ধুনটে সাজানো গাড়িতে পুলিশ সদস্য সাইদুর’কে রাজকীয় বিদায় 

উপজেলা প্রতিনিধি ধুনট,বগুড়াঃ বগুড়ার ধুনট থানায় দ্বিতীয়বারের মতো আরেকজন পুলিশ সদস্যকে দেয়া হলো রাজকীয় বিদায়। ৪০ বছরের চাকরি শেষে অবসরে যাওয়া কনস্টেবল মোঃ সাইদুর রহমানকে মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকাল ৪ টার দিকে ফুল দিয়ে সাজানো সরকারি গাড়িতে তার বাড়ি পৌঁছে দেয়া হয়। এ সময় থানার সকল পুলিশ সদস্য, ঊর্ধ্বতন কর্মকর্তাগণ এবং পরিবার-পরিজন উপস্থিত ছিলেন।

‎সাইদুর রহমান বগুড়া জেলার সারিয়াকান্দি উপজেলার ভেলাবাড়ী ইউনিয়নের সোনাপুর গ্রামের বাসিন্দা। দীর্ঘ চার দশকের পুলিশি জীবনে তিনি সততা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে।

‎বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বগুড়া জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (শেরপুর-ধুনট সার্কেল) সজীব শাহরিন, ধুনট থানার অফিসার ইনচার্জ মোঃ সাইদুল আলম, থানার সকল অফিসার ও সদস্যবৃন্দ।

‎ওসি মোঃ সাইদুল আলম বলেন,“সাইদুর রহমান একজন সৎ, কর্তব্যপরায়ণ ও ধর্মপরায়ণ ব্যক্তি ছিলেন। আইন ও সহকর্মীদের প্রতি ছিল তার অসীম শ্রদ্ধা ও ভালোবাসা। তাকে সম্মানের সঙ্গে বিদায় দিতে পেরে আমরা গর্বিত।”

Viewed 4250 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!