বগুড়া আদমদীঘি উপজেলায় সরকারি খাদ্য বান্ধব ১১৫ বস্তা চাউল চুরি :থানায় মামলায়
স্টাফ রিপোর্টারঃ বগুড়া আদমদীঘি বাজারের গোহাট জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে টিনসেট গুদাম ঘর থেকে চাল চুরি থানায় মামলা দায়ের।
গত ২৮ আগস্টে আদমদীঘি উপজেলা সহকারী কমিশনার ভূমি মাহমুদা সুলতানা আদমদীঘি উপজেলার আদমদীঘি বাজারের গোহাট জামে মসজিদ সংলগ্ন উত্তর পার্শ্বে টিনসেট গুদাম ঘরে খাদ্য বান্ধব সরকারি চাউলের ডিলার মোঃ আঃ সাত্তার (৬৫), পিতা মৃত খতিজ উদ্দিন, সাং তালশন, আদমদীঘি, বগুড়া। আদমদীঘি সদর ইউনিয়নের সুদিন রেলগেট সংলগ্ন গোডাউনের সরকারি চাউল জব্দ করে সিলগালা করেন। এই সংক্রান্তে উপরোক্ত আসামীর বিরুদ্ধে মোঃ রাকিব হাসান, উপ খাদ্য পরিদর্শক, আদমদীঘি থানায় এজাহার দায়ের করেন।
অভিযুক্তের আসামী হলো, মোঃ আঃ সাত্তার (৬৫), পিতা মৃত খতিজ উদ্দিন, সাং তালসন, আদমদীঘি, বগুড়া।
আদমদীঘি থানার মামলা নং-২ গত ১ সেপ্টেম্বর ধারা -৬ খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ, স্থানান্তর, পরিবহন, সরবরাহ, বিতরণ ও বিপনন আইন -২০২৩ রুজু হয়।
Viewed 4450 times



