September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়ার শাজাহানপুর দলিল লেখক সমিতির সাইফুল ইসলাম কে সভাপতি ও রুহুল আমিন কে সাধারণ সম্পাদক করে কমিটি গঠন

উপজেলা প্রতিনিধি শাজাহানপুর,বগুড়াঃ বাংলাদেশ দলিল লেখক সমিতির (একাংশ) বগুড়া জেলার শাজাহানপুর উপজেলা শাখার নবগঠিত কার্যনির্বাহী কমিটি-২০২৫ ঘোষণা করা হয়েছে।

 

শনিবার দুপুরে সমিতির কার্যালয়ে এক অনুষ্ঠানের মাধ্যমে এ কমিটি ঘোষণা করেন শাজাহানপুর প্রেসক্লাবের সভাপতি জিয়াউর রহমান।

 

নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন সাইফুল ইসলাম এবং সাধারণ সম্পাদক হয়েছেন রুহুল আমিন। কমিটির দায়িত্বপ্রাপ্ত অন্যান্য নেতৃবৃন্দও এদিন আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

 

কমিটি ঘোষণার পর শাজাহানপুর উপজেলা দলিল লেখক সমিতির সদস্যরা নবনির্বাচিত সভাপতি সাইফুল ইসলাম ও সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ পুরো কার্যনির্বাহী কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানান।

 

বক্তারা আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে সংগঠন আরও সুসংগঠিত হবে এবং দলিল লেখক সমাজের কল্যাণে কাজ করবে।

 

Viewed 6400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!