May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনও সংশয় রয়েছে: রিজভী

ডেস্ক রিপোর্ট : অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজন নিয়ে এখনো সংশয় রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো রয়েছে। তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে এবং কৌশল করছে।

আজ রোববার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি।

এর আগে দুই নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার ও আব্দুর রহমানেল মাছউদের সঙ্গে বৈঠক করেন বিএনপি’র প্রতিনিধি দল। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ইসমাইল জবিউল্লাহ ।

রিজভী বলেন, ‎অবাধ ও সুষ্ঠু নির্বাচন নিয়ে আমাদের এখনও সংশয় আছে। এজন্য আমরা কমিশনের প্রস্তুতি জানতে চেয়েছি। কারণ, প্রশাসনের বিভিন্ন স্তরে দোসররা এখনো আছে, তারা নির্বাচনে প্রতিবন্ধকতা সৃষ্টি করার চেষ্টা করবে। এ নিয়ে কমিশনের প্রস্তুতি কি জানতে চেয়েছি। কমিশন আশ্বস্ত করেছে তারা সুষ্ঠু নির্বাচন আয়োজনের সুচারুভাবে প্রস্তুতি নিচ্ছে।

তিনি বলেন, নির্বাচন কমিশনারদের সঙ্গে আরপিও এবং সীমানা পুনর্নির্ধারণ নিয়ে আলোচনা হয়েছে। প্রবাসীদের ভোটের ব্যাপারে কথা হয়েছে। সীমানা পুনর্নির্ধারণের সামগ্রিক বিষয়ে আমরা কথা বলেছি। তবে সীমানা পুনর্নির্ধারণে কোনো স্পেসিফিক আসন নিয়ে আলোচনা হয়নি।

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, রাজনৈতিক দলগুলোর নানা বক্তব্য থাকতে পারে। আমরা পিআর পদ্ধতির চ্যালেঞ্জের বিষয়ে নানা সময়ে তুলে ধরেছি। আমরা আশা করি, নির্বাচন কমিশন সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করবে।

গণঅধিকার পরিষদের সভাপতি নূরুল হক নুরের বিষয়ে প্রশ্ন করলে রিজভী বলেন, ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন নুর। তার ওপর যেভাবে হামলা হয়েছে; এটা নিন্দনীয়। তার ওপর হামলার বিষয়ে নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে নিবন্ধন পাবে, কে পাবে না, এটা কমিশনের ওপর নির্ভর করে। সবার অংশগ্রহণে একটি অংশগ্রহণমূলক নির্বাচন ইসি করবে বলে প্রত্যাশা বিএনপির

Viewed 4100 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!