September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও জেবিএস হোল্ডিংসের মধ্যে সমঝোতা স্মারক

ডেস্ক রিপোর্ট : মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সম্প্রতি অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় জেবিএস হোল্ডিংস লিমিটেডের করপোরেট অফিসে।

এই চুক্তির মাধ্যমে জেবিএস হোল্ডিংস লিমিটেডের গ্রাহকরা এখন থেকে আকর্ষণীয় সুদে এবং দ্রুততম প্রসেসিং সুবিধাসহ এমটিবি হোম লোন গ্রহণ করতে পারবেন।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেল ব্যাংকিং ডিভিশন মোঃ শাফকাত হোসেন এবং জেবিএস হোল্ডিংস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হক উভয় প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

Viewed 5600 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!