September 29, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

তাঁকেই খোঁজে বেড়ায়-লেখকঃইউসুফ শেখ সাগর।

তাঁকেই খোঁজে বেড়ায় 

লেখকঃইউসুফ শেখ সাগর 

দীঘল কেশের কালো মেঘে

আড়চোখে সে চেয়ে থাকে,

মিষ্টি মুখের হাসিতে যেন

মনটা হাড়িয়ে যায়,

আজও আমি মনের চোখে

তাঁকেই খোঁজে বেড়ায়।

সাগর নদী সব পেরিয়ে

কালো মেঘের ঝড় ছাড়িয়ে,

উদাসী মন সবকিছুতে

তাঁকেই দেখতে পায়,

আজও আমি মনের চোখে

তাঁকেই খোঁজে বেড়ায়।

গোলাপ রাঙ্গা ঠোঁটের কোণে

মুচকি হাসিই মায়া দোলে,

সেই মায়াতে নিজেই আজ

পাগল হয়ে যায়,

আজও আমি মনের চোখে

তাঁকেই খোঁজে বেড়ায়।

অজানা সেই মায়াবতীর

পথটা ধরে বসে থাকি,

আসবে বলে নিজের জীবন

সেই পথেই বাজি রাখি,

আজও আমি অজানাতেই

তাকেই খোঁজে বেড়ায়।

সে যে আমার ঘরের পাখি

মনের ঘরে তুলে রাখি,

অবুঝ পাখি বুঝ মানেনা

শুধু প্রশ্ন জিগায়,

আজও আমার মন পাখিটা

নতুন স্বপ্ন দেখায়❤️

Viewed 8750 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!