বগুড়ার ধুনটে আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত
উপজেলা প্রতিনিধি ধুনট,বগুড়াঃ বগুড়ার ধুনট উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগষ্ট) ১১টায় উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়।
ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) খ্রিষ্টফার হিমেল রিছিলের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খায়রুজ্জামান, ধুনট থানার এসআই মঞ্জুর মোর্শেদ মন্ডল, উপজেলা কৃষি অফিসার সামিদুল ইসলাম, উপজেলা সমাজসেবা অফিসার আব্দুল্লাহেল কাফী।
এছাড়া সভায় সেনা কর্মকর্তা সহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ, রাজনৈতিক নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Viewed 8150 times


