বগুড়ার শেরপুরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেট সহ মাদক বিক্রেতা গ্রেফতার
উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুরে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. ফারুক হোসেন (৩৫) নামের এক মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) দুপুর আড়াইটার দিকে উপজেলার কুসুম্বি ইউনিয়েনের সেনাপাড়া গ্রামের জামে মসজিদের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত মো. ফারুক হোসেন (৩৫),নন্দীগ্রাম উপজেলার চকরপাড়া এলাকার মৃত সরাফত উল্লাহ’র ছেলে।
শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) জয়নাল আবেদীন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
Viewed 5300 times


