বগুড়ায় অটোরিক্সা চালক শাকিল হত্যা মামলার আসামী নিতুর জামিন না মঞ্জুর
স্টাফ রিপোর্টারঃবগুড়া শহরে অটোরিক্সা চালক শাকিলকে বাড়ি থেকে অপহরণ করে মারপিট করে হত্যা মামলার হাজতী আসামী নিতু সরকারের জামিন আবেদন করলে দায়রা জজ আদলত জামিন না মঞ্জুর করে। মঙ্গলবার (১৯ আগস্ট) বগুড়ার সিনিয়র দায়রা জজ মোঃ শাহজাহান কবির হাজতী আসামীর জামিনের আবেদন শুনানি শেষে না মঞ্জুর করেন। আসমী নিতু এই শহরের ফুলবাড়ী কারীগর পাড়ার মৃত সেকেন্দার আলীর পুত্র, সে শহরের শিববাটী শাহী মসজিদ এলকায় বসবাস করেন।
উল্লেখ্য, শিববাটি শাহী মসজিদ এলকায় জনৈক রানার বাড়িতে ভাড়া থেকে, শাকিল শহরে অটোরিক্সা চালিয়ে জীবিকা নির্বাহ করতো। শাকিলে নাবালিকা স্কুল পড়ুয়া কন্যার সাথে এজাহার নামীয় আসামী জিতু সরকার (৪৩) বিয়ের প্রস্তাব দিলে শাকিল ও তার স্ত্রী মালেকা খাতুন প্রস্তাব প্রত্যাখান করেন, এতে সে আরো বেশি ক্ষিপ্ত হয়ে ওঠে। পরে ওই আসামীসহ জামীনের আবেদন না মঞ্জুরকৃত আসামী নিতু সরকার গত ১৪ জুন দুপুরে শাহী মসজিদ রোডে ইন্দিরার পাড় পুকুরের নিকট শাকিলকে আসামীরা মারপিট করে। দৌড়ে শাকিল তার বাসায় আশ্রয় নেয়। ওই দিন বেলা ২ টায় আসামীরা ৫-৬ টি মোটরসাইকেল যোগে এসে বাড়ি থেকে শাকিলকে অপহরণ করে নিয়ে যায়, ফুলবাড়ী মৃধাপাড়ায় করতোয়া নদীর পাড়ে নিয়ে গিয়ে মারপিট করে শাকিলকে গুরুতর আহত করে। আহত শাকিলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে ডাক্তার তাকে মৃত ঘোষণা করে। এ ঘটনায় নিহত শকিলের স্ত্রী মালেক খাতুন বাদী হয়ে, ওই আসামীসহ ১৭ জনের নাম উল্লেখ করে, মামলা দায়ের করেন। মামলাটি পরিচালনা করেন বাদী রাষ্ট্র পক্ষে পিপি এড. আব্দুল বাছেদ ও অতিরিক্ত পিপি এড. টিএম তারিকুল ইসলাম সাচ্চু, আসামী পক্ষে এড, আইনুল ইসলাম।
Viewed 5550 times


