May 14, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া গাবতলীতে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ মামলায় এনজিও কর্মী সিংড়া উপজেলার সুজন গ্রেফতার 

স্টাফ রিপোর্টারঃ বগুড়া গাবতলী উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের ঘটনায় গৃহবধূ গাবতলী থানায় মামলা দায়ের পরে উক্ত মামলার ভিত্তিতে পুলিশ ওই এনজিও কর্মীকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করে। গ্রেফতারকৃত এনজিও কর্মী হলো, নাটোর জেলার সিংড়া উপজেলার আয়েশ গ্রামের মোতালেব হোসেনের পুত্র সুজন মিয়া (২৭)।

‎ভুক্তভোগী গৃহবধূর সাথে গাবতলী-সারিয়াকান্দি রোডের জয়ভোগা নামক স্থানে এনজিও অফিসে ঋণ নিতে গিয়ে ওই কর্মীর সাথে পরিচয় হয় ।

‎ কিস্তির টাকা নেওয়ার জন্য ওই প্রবাসীর শ্বাড়িতে সুজনের যাতায়াত ও তাদের মধ্যে মোবাইল ফোনে কথা হতো। স্বামী প্রবাসে থাকায় এনজিও কর্মী সুজন তাকে বিয়ের প্রলোভন দিয়ে সম্পর্ক গড়ে তোলে। চলতি মাসের ৮ আগস্ট দুপুরে ওই এনজিও অফিসে মোবাইল ডেকে কর্মী সুজন প্র‌বাসীর স্ত্রীকে ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করেছে বলে, গাবতলী থানায় দায়েরকৃত মামলা থেকে জানা যায়।

‎বৃহস্পতিবার গৃহবধূ থানায় ধর্ষণের মামলা দায়ের করেন, এরই পেক্ষিতে এনজিও কর্মী সুজনকে গ্রেফতার করা হয় । সুজনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ ও গৃহবধূকে ডাক্তারী পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

Viewed 6000 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!