বগুড়ার শেরপুর শহরে ফ্রেশ টাইলসের এক্সক্লুসিভ শোরুমের যাত্রা শুরু
উপজেলা প্রতিনিধি শেরপুর,বগুড়াঃ বগুড়ার শেরপুর শহরে ফ্রেশ টাইলসের এক্সক্লুসিভ শোরুমের যাত্রা শুভ উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৩ আগস্ট) বিকাল ৬টার দিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শেরপুর পৌরসভার সাবেক মেয়র জনাব জানে আলম খোকা শোরুমটির উদ্বোধন করেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শেরপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি বাবু স্বাধীন কুমার কুন্ডু, শেরপুর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ্জ মাহবুবুল আলম হিরু, ডা. জোবায়েদ সুলতান এবং হেলাল সেনেটারির স্বত্বাধিকারী জনাব আব্দুল হেলাল। শোরুমের কর্ণধার জনাব আবু নাসের অতিথিদের স্বাগত জানিয়ে ফ্রেশ টাইলসের মান, ডিজাইন ও টেকসই গুণাগুণ সম্পর্কে তুলে ধরেন।
তিনি জানান, ফ্রেশ টাইলস দেশে-বিদেশে সমান জনপ্রিয়। আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের কাঁচামাল ব্যবহার করে প্রস্তুত এসব টাইলস শুধু টেকসই নয়, বরং দৃষ্টিনন্দন ও পরিবেশবান্ধবও। ফ্লোর, ওয়াল ও আউটডোর ব্যবহারের জন্য নানা সাইজ ও ডিজাইনের টাইলস এই শোরুমে পাওয়া যাবে, যা বাসা, অফিস কিংবা বাণিজ্যিক স্থাপনার সৌন্দর্য বাড়াবে বহুগুণ।
উদ্বোধন শেষে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত অতিথিরা ফ্রেশ টাইলসের শেরপুর শোরুমের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন।
Viewed 5250 times


