August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

দেশ বরেণ্য ক্রীড়া সংগঠক

স্টাফ রিপোর্টারঃ  আরাফাত রহমান কোকো’র ৫৬তম শুভ জন্মদিন উপলক্ষে মঙ্গলবার (১২ আগষ্ট) সন্ধ্যায় শেরপুর উপজেলা বিএনপি কার্যালয় আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের উদ্যােগে আলোচনা সভা এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি ভিপি শহিদুল ইসলাম বাবলু। বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি রফিকুল ইসলাম মিন্টু, সিনিয়র সহ সভাপতি পিয়ার হোসেন পিয়ার, মাহবুবার রহমান প্রমুখ। সভাপতিত্ব করেন আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদ শেরপুর উপজেলা শাখার সভাপতি আব্দুল মজিদ। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, সিনিয়র সহ-সভাপতি ছানোয়ার হোসেনসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Viewed 6350 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!