বগুড়ার ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজসহ ৪ জনের পরিবারের ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা
স্টাফ রিপোর্টারঃ বগুড়ার ব্যবসায়ী পরিমল প্রসাদ রাজসহ ৪ জনের পরিবারের ঋণ খেলাপির বিরুদ্ধে মামলা
প্রাইম ব্যাংক পিএলসি বগুড়া শাখায় খেলাপি ঋণের সুদাসলে মূল মামলার খরচাসহ ৬৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৫১৬ টাকা ৮৯ পয়সা আদায়ের জন্য বগুড়া শহরের রাজা বাজারে ব্যবসায়ী ও বগুড়া সদর উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি পরিমল কুমার প্রসাদ রাজ, তার দুই ভাই ও মাসহ চারজনের বিরুদ্ধে বগুড়ার অর্থঋণ আদালতে অর্থ ডিক্রি জারির মামলা হয়েছে।
এই মামলার অন্য আসামিরা হলেন-ওই দেনাদারের ভাই প্রদীপ কুমার প্রসাদ ও পরিতোষ প্রসাদ এবং তাদের মা দেওন্তী রানী প্রসাদ। তারা শহরের রাজা বাজারের বাসিন্দা। ইতিমধ্যে অর্থঋণ আদালতের জজ মো. আহসান হাবিব ওই দেনাদারগণকে ১৭ আগস্ট আদালতে হাজির হয়ে জবাব দাখিলের নির্দেশ দিয়েছেন।
প্রাইম ব্যাংক পিএলসি বগুড়ার এক্সিকিউটিভ অফিসার প্রবীর কুমার সরকার, ঋণগ্রহীতা শিব শংকর প্রসাদের মৃত্যুর পর তার ওয়ারিশ এবং বন্ধকদাতা জামিনদার স্ত্রী দেওন্তী রানী প্রসাদ, তিন ছেলে প্রদীপ কুমার প্রসাদ, পরিতোষ প্রসাদ ও পরিমল প্রসাদকে দেনাদার করে ব্যাংকের পাওনা ৬৬ কোটি ৮৯ লাখ ১০ হাজার ৫১৬ টাকা ৮৯ পয়সা আদায়ের জন্য এই মামলা দায়ের করেন।
Viewed 6100 times


