August 11, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

প্রতিনিধিত্বশীল পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের দাবিতে ঢাকায় মানববন্ধন

ডেস্ক রিপোর্ট : নয়টি প্রদেশ গঠন ও শ্রেণি-পেশার সমাজ শক্তির জনগণের প্রতিনিধিত্বশীল পার্লামেন্টের উচ্চকক্ষ গঠনের দাবিতে ঢাকায় সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদের উদ্যোগে আজ সোমবার প্রেসক্লাবের সামনে এই সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদের আহবায়ক আমিন উদ্দিন বিএসসির সভাপতিত্বে, প্রধান অতিথি হিসেবে ছিলেন জাতীয় আইনজীবী জোটের সভাপতি অ্যাডভোকেট কেএম জাবের, প্রধান বক্তা ছিলেন জেএসডি কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ বেলায়েত হোসেন বেলাল, বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদের সদস্য সচি মো. মোশারফ হোসেন প্রমুখ।

মানববন্ধনে বক্তারা বলেন, সামাজিক ও অর্থনৈতিক বৈষম্য দূরীকরণে প্রাদেশিক ব্যবস্থা গঠন এবং দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট গঠন, শ্রেণি-পেশার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করতে এক ব্যক্তির দুই ভোট, স্বশাসিত উপজেলা বাস্তবায়ন করতে হবে এবং অংশগ্রহণমূলক নির্বাচন করতে হবে।

সমাবেশ ও মানববন্ধন সঞ্চালনা করেন এস এম মনিরুজ্জামান, সমন্বয়কারী বাংলাদেশ প্রদেশ বাস্তবায়ন পরিষদ ও শিল্প ও শ্রম সম্পাদক জাতীয় সমাজতান্ত্রীক শ্রমিক জোট (বাজাফে-৩০)।

Viewed 5900 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!