May 12, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

বগুড়া বনানীর বাইপাসে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহতঃ২

শাজাহানপুর উপজেলা প্রতিনিধি,বগুড়াঃ বগুড়ার শাজাহানপুর উপজেলার বনানী বাইপাস সড়কে শনিবার (৯ আগস্ট) দুপুর ১টার দিকে ঘটে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সিএনজি ও অটোরিকশার উপর উঠে যায়। এতে দুই যানবাহন দুমড়ে-মুচড়ে যায়।

 

এ ঘটনায় অন্তত ৯ জন গুরুতর আহত হয়েছেন। আহতদের স্থানীয়রা দ্রুত উদ্ধার করে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহতদের মধ্যে ২ জন ঘটনাস্থলেই মারা গেছে। কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

 

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা দ্রুত ফ্লাইওভার নির্মাণের দাবিতে ঢাকা-বগুড়া মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। প্রায় এক ঘণ্টাব্যাপী অবরোধে মহাসড়কের উভয় পাশে তীব্র যানজটের সৃষ্টি হয়, ভোগান্তিতে পড়েন যাত্রী ও পরিবহন চালকরা।

 

খবর পেয়ে শাজাহানপুর থানা পুলিশ ও স্থানীয় প্রশাসন ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে অবরোধ তুলে দিলে ধীরে ধীরে যান চলাচল স্বাভাবিক হয়।

পুলিশ জানায়, দুর্ঘটনাকবলিত বাস ও অন্য যানবাহন জব্দ করা হয়েছে এবং ঘটনার কারণ তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

 

Viewed 7450 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!