September 27, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

সিরাজগঞ্জে গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যা

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ

সিরাজগঞ্জ সদর উপজেলায় গরু চোর সন্দেহে দুই ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুজনকে আটক করেছে পুলিশ।

 

রোববার (৩ আগস্ট) রাতে সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের পাঁচ ঠাকুরি এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিক নিহতদের নাম পরিচয় জানা যায়নি।

 

সিরাজগঞ্জ নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানিয়েছেন, গরু চুরি করে যমুনা নদীতে নৌকাযোগে নিয়ে যাবার সময় গণপিটুনিতে দুইজন মারা গেছে। তাদের মরদেহ সিরাজগঞ্জ শহীদ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। এ ঘটনায় দুজনকে আটক করা হয়েছে। ঘটনার বিস্তারিত জানার চেষ্টা চলছে।

Viewed 6800 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!