May 10, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

নন্দীগ্রামে ওয়ার্ড আওয়ামী লীগ সাধারণ সম্পাদ গ্রেফতার

নন্দীগ্রাম উপজেলা প্রতিনিধি বগুড়াঃ

বগুড়ার নন্দীগ্রাম থানা পুলিশের বিশেষ অভিযানে ৩নং ভাটরা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শ্রী তাপস চন্দ্র প্রাং (৩৮) কে গ্রেফতার করেছে নন্দীগ্রাম থানা পুলিশ।

 

৪ আগস্ট (সোমবার) সকাল ১০টার দিকে উপজেলার ভাটরা ইউনিয়নের কুমিড়া-পন্ডিতপুকুর বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। সে নাগরকান্দি গ্রামের শ্রী মোহন চন্দ্র প্রাং এর ছেলে। তার বিরুদ্ধে নন্দীগ্রাম থানায় নাশকতার মামলা রয়েছে।

 

নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে বলেন, গ্রেফতারকৃত শ্রী তাপস চন্দ্র প্রাং নাশকতা মামলার আসামী। সোমবার দুপুরে নন্দীগ্রাম থানা থেকে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

Viewed 7500 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!