September 25, 2026

Daily Amar Vasha

উত্তর জনপদে সত্য প্রকাশে দৃঢ়

ডব্লিউসিএলে অংশগ্রহণে পাকিস্তান ক্রিকেট বোর্ডের নিষেধাজ্ঞা


ডেস্ক রিপোর্ট : 
পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ভবিষ্যতে ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লেজেন্ডস (ডব্লিউসিএল)-এ অংশগ্রহণের ওপর ‘সম্পূর্ণ নিষেধাজ্ঞা’ জারি করেছে। এর কারণ হিসেবে তারা টুর্নামেন্ট আয়োজকদের ‘পক্ষপাতদুষ্ট’ আচরণের কথা উল্লেখ করেছে।

পিসিবি জানিয়েছে, ভারত চ্যাম্পিয়নস গ্রুপ পর্ব ও সেমিফাইনালে পাকিস্তান চ্যাম্পিয়নসের বিপক্ষে খেলতে অস্বীকৃতি জানালেও, ডব্লিউসিএল তাদের পয়েন্ট দেওয়ার যে সিদ্ধান্ত নিয়েছে, তা ‘কপটতা ও পক্ষপাতদুষ্টতায় কলঙ্কিত’। বোর্ডের অভিযোগ, আয়োজকরা রাজনৈতিক বিবেচনা ও বাণিজ্যিক স্বার্থকে প্রাধান্য দিয়ে খেলাধুলার চেতনাকে ক্ষতিগ্রস্ত করেছে।

শনিবার চেয়ারম্যান মহসিন নাকভীর সভাপতিত্বে ভার্চুয়ালি অনুষ্ঠিত পিসিবির ৭৯তম বোর্ড অব গভর্নর্স সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।

পিসিবির বিবৃতিতে বলা হয়, ‘এই ম্যাচ বাতিলের সিদ্ধান্ত ক্রিকেটীয় যোগ্যতার ভিত্তিতে নেওয়া হয়নি, বরং একটি নির্দিষ্ট জাতীয়তাবাদী বয়ানকে তুষ্ট করার জন্য নেওয়া হয়েছে। এটি আন্তর্জাতিক ক্রীড়া অঙ্গনের কাছে অগ্রহণযোগ্য বার্তা পাঠায়।’

পিসিবি আরো জানায়, আমরা আমাদের খেলোয়াড়দের এমন কোনো ইভেন্টে অংশ নিতে দিতে পারি না যেখানে খেলাধুলার চেতনা বিকৃত রাজনীতির দ্বারা আচ্ছন্ন হয়ে পড়ে এবং ভদ্রলোকের খেলার আসল মানসিকতাকে দুর্বল করে।ভারতের প্রত্যাহারের পর ডব্লিউসিএলের দুঃখপ্রকাশকেও পিসিবি প্রহসন হিসেবে অভিহিত করে জানিয়েছে, সংবেদনশীলতার আড়ালে পক্ষপাতদুষ্টতার এ স্বীকারোক্তি গ্রহণযোগ্য নয়।

Viewed 8400 times

Spread the news
Copyright © All rights reserved. | Newsphere by AF themes.
error: Content is protected !!