টানা বৃষ্টিতে বাঘাইছড়ি-দীঘিনালা সড়কে পাহাড়ধস, যোগাযোগ বন্ধ
গতকাল শনিবার (২ আগস্ট) থেকে শুরু হওয়া লাগাতার বৃষ্টির ফলে আজ রবিবার (৩ আগস্ট) ভোরে সড়কের ৯, ১০ ও ১৪ কিলোমিটার এলাকায় তিনটি জায়গায় পাহাড়ধসে পড়ে। ফলে বাঘাইছড়ির সঙ্গে দীঘিনালার সড়কপথে সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে।বাঘাইছড়ি পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক গিয়াসউদ্দিন নাছির বলেন, ‘তিনটি স্থানে ধস হয়েছে শুনেছি। ফলে সব যানবাহন আটকে গেছে।’ এদিকে, খাগড়াছড়ি সড়ক ও জনপথ (সওজ) বিভাগের উপসহকারী প্রকৌশলী প্রিয়দর্শী চাকমা জানান, সড়ক সচল করতে আমরা ইতিমধ্যে প্রয়োজনীয় জনবল ও যন্ত্রপাতি পাঠানো হয়েছে।
Viewed 10300 times