আগস্ট মাসে যেভাবে পেতে পারেন টানা পাঁচ দিনের ছুটি
ডেস্ক রিপোর্ট : সরকারি-বেসরকারি চাকরিজীবীরা চলতি আগস্ট মাসে টানা পাঁচ দিনের ছুটি পেতে পারেন। মাত্র দুদিনের ছুটি নিলেই মিলবে বিরাট এই সুযোগ।এরই মধ্যে জানা গেছে, আগস্টের ৫ তারিখকে ‘জুলাই গণ-অভ্যুত্থান দিবস’ ঘোষণা করেছে অন্তর্বর্তী সরকার। তাই দিবসটিকে কেন্দ্র করে মঙ্গলবার (৫ আগস্ট) থাকবে সাধারণ ছুটি।
এদিকে ৫ আগস্টের সাধারণ ছুটির দুদিন পর অর্থাৎ শুক্রবার এবং পরদিন শনিবার সাপ্তাহিক ছুটি তো আছেই।
এ ছাড়া দুই ছুটির মাঝে বুধবার এবং বৃহস্পতিবার অর্থাৎ আগামী ৬ আর ৭ আগস্ট দুদিনের ছুটি নিতে পারলেই টানা পাঁচ দিনের ছুটি মিলতে পারে।
Viewed 9050 times