গাইবান্ধা সাঘাটা উপজেলার গাছাবাড়ি গ্রামের তুহিন বেপারী ৩ দিন থেকে নিখোঁজ থানায় অভিযোগ দায়ের
খালেদ হাসান,রংপুর ব্যুরোঃ
মোঃ আমির উদ্দিন (৭৮), পিতা মৃত নয়া মিয়া, সাং গাছাবাড়ী, থানা-সাঘাটা, জেলা-গাইবান্ধা। গাইবান্ধা থানায় সাধারণ ডায়রী করেন, তুহিনের বাবা জিডি নং-১২৭৮ পেশায় অটোভ্যান চালক আমার ছেলে মোঃ তুহিন বেপারী গত ২৯ জুলাই বিকাল ৪ টায় বগুড়া শহরের হাকির মোড় এলাকায় ভাড়া বাসায় থাকা স্ত্রীর কাছে যাওয়ার কথা বলে আমার বাড়ী থেকে রওনা হয়। আমার ছেলে বগুড়ায় পৌঁছেনি তাহার ব্যবহৃত মোবাইল নং-০১৩৩৬-৪২৭৩৬৮ বন্ধ। আমিসহ আমার পরিবারের লোকজন আমার উক্ত ছেলেকে আমাদের নিকটতম আত্মীয় স্বজনের বাড়ী সহ সম্ভাব্য সকল স্থানে সমূহে খোঁজাখুঁজি করেও সন্ধান আজ পর্যন্ত তাহার কোন প্রকার সন্ধান পাওয়া যায়নি। আমার ছেলের যোঁজ সন্ধান অব্যাহত আছে। আমার ছেলের কোন খোঁজ খবর পাওয়ানি।

নিখোঁজ তুহিনের শারীরিক বর্ণনাঃ মোঃ তুহিন বেপারী (৩৭), উচ্চতা অনুমানিক-৫ ফুট ৫ ইঞ্চি, মুখমন্ডল-হালকা লম্বাটে, মাথার চুল-কালো ও ছোট, গায়ের রং-ফর্সা, পড়নে-সাদা প্যান্ট ও হলুদ টি-শার্ট, পায়ে-স্যান্ডেল। সে স্থানীয় ভাষায় কথা বলে।
Viewed 8700 times



